ফুটবল মাঠে ফের মৃত্যু হয়েছে এক ফুটবলারের। প্রয়াত হলেন ক্যামেরুনের জাতীয় দলের ফুটবলার প্যাটট্রিক ইকেং।

শুক্রবার প্রথম ডিভিসনের ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যাটট্রিকের ক্লাব ডিনামো বুখারেস্ট ও ভিটোরুল। ম্যাচের ৬৩ মিনিটে পরিবর্তন হিসেবে মাঠে নামেন ক্যামারুনের এই ফুটবলার।

কোন সংঘর্ষ ছাড়াই ৭০ মিনিটে মাঠে লুটিয়ে পরেন প্যাট্রিক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের দেড় ঘন্টার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে মৃত্যু হয় ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলারের।

২০১৫ সালে ক্যামেরুনের জার্সিতে অভিষেক হয় প্যাটট্রিকের। দলের এই ফুটবলারে আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বুখারেস্ট ক্লাব জুড়ে।

এমই