দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য বেধে দিয়েছে শ্রীলংকা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
চট্টগ্রামের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শুরুর জয়টা পেয়েছে বাংলাদেশ। আর টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির ওপেনিং ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন লংকানদের উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (০)। তবে পাওয়ার প্লেতে স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়েছেন ওপেনার কুসল পেরেরা ও ওয়ানডাউনে নামা দিনেশ চান্দিমাল।
তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানে বলে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন চান্দিমাল (১৫ বলে ১৮)। আর ৬ রান করে নাসিরের তালুবন্দী হয়েছেন সাঙ্গাকারা।
এদিকে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার কুসল পেরেরা। এটি তার চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি। কিন্তু এরপর এনামুল হকের বলে প্রায় ছক্কা হাঁকান তিনি। তবে এনামুল হক বিজয় দুর্দান্ত এক ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরান। মাঠ ছাড়ার আগে ৪৪ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৬৪ রান করেন।
শেষ দিকে কুলসেকারা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩১ রান করে আউট হয়েছেন। আর ১৯ রান নিয়ে অপরাজিত থেকেছেন থিসারা পেরেরা।
খেলা
১৬৯ রানের লক্ষ্য বাংলাদেশের
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য বেধে দিয়েছে শ্রীলংকা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।





