logo
Search

খেলা

মায়ামির জার্সিতে শত গোল থেকে এক ধাপ দূরে মেসি

ইন্টার মায়ামির হয়ে জাদুকরী এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে গোল করে ক্লাবটির হয়ে ১০০ গোলের খুব কাছে পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধে স্যাম সুরিজের গোলে পিছিয়ে পড়ার পর রিড বেকার হুইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মায়ামি। পরে মেসির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

ছোট ডি-বক্সের সামনে থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে ১১৪ ম্যাচে এটি তার ৯৯তম গোল।

তবে ম্যাচের শেষ মুহূর্তে ন্যাশভিল গোল করে সমতা ফেরালে জয় হাতছাড়া হয় মায়ামির। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

চলতি মৌসুমে এমএলএসে এটি মেসির ১৯তম গোল। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে টানা তিন মৌসুমে অন্তত ১০টি করে গোল করার কীর্তিও গড়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আগামী ১৭ সেপ্টেম্বর ক্যাম্পেওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে গোল করতে পারলে ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি।

এস