logo
Search

খেলা

মেসিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো

ইতালিয়ান লিগে ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন ফিওরেন্তিনার তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভেনেজিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা।

মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে তিন গোল করা আর্জেন্টাইন খেলোয়াড় হয়েছেন মাস্তানতুয়োনো। এর মাধ্যমে তিনি ভেঙেছেন লিওনেল মেসির রেকর্ড।

মেসি বার্সেলোনার হয়ে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। সেই সময় তার বয়স ছিল মাস্তানতুয়োনোর চেয়ে ২৩১ দিন বেশি।

ভেনেজিয়ার বিপক্ষে ম্যাচে ২২ মিনিটে অ্যাকার অ্যাডামসের গোলে পিছিয়ে পড়ে ফিওরেন্তিনা। এরপর ম্যাচের আধঘণ্টা পার হওয়ার আগেই মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে দলকে এগিয়ে দেন মাস্তানতুয়োনো।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর আগেই এক ম্যাচে একাধিক গোল করে ফিওরেন্তিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছিলেন এই আর্জেন্টাইন তরুণ।

মাস্তানতুয়োনোর হ্যাটট্রিকে নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে ফিওরেন্তিনা। এই জয়ে লিগ টেবিলে ১৫তম স্থানে উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।

এস