আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট দল আসছে না বাংলাদেশে।চলতি এপ্রিলেই শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে পারে, এমন একটি জনশ্রুতি ছিল।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কম প্রচেষ্টা চালায়নি।

তবে বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত শ্রীলঙ্কা আসছে না বাংলাদেশে। তবে তারা আসতে আগ্রহী আগামী বছর।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা নেই।

এই সময়েই তারা বাংলাদেশে আসতে পারে বলে বিসিবি সূত্র জানিয়েছে। শ্রীলঙ্কা দলের পছন্দ ফেব্রুয়ারি-মার্চ।

এপ্রিলে শ্রীলঙ্কা দল না এলেও আগামী মে মাসে টেস্ট সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

অবশ্য বিসিবি এ ব্যাপারে এখনো তাদের সম্মতি দেয়নি তাদের। আগামীকাল রোববার এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএম