বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বল হাতে শুরুতেই নিউজিল্যান্ডের উপর জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন গাপটিল (২৭) ও রস টেইলর (০)।

শুক্রবার হ্যামিলটনের সেডন পার্কে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মারমুখী ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ আউট হন ব্রেন্ডন ম্যাককালাম (৮)।

একই ওভারের পঞ্চম বলে তামিম ইকবালের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরে যান ওয়ানডাউনে মাঠে নামা কেন উইলিয়ামসন (১)।

এর আগে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময় ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জেডআই