ক্রিকেটের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্ষতিকর বলে বলে করেছেন স্যার ইয়ান বোথাম। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বোথামের মতে ক্রিকেটকে ভবিষ্যতে সঠিক পথে টিকিয়ে রাখতে হলে আইপিএল-এর রাশ টেনে ধরতে হবে।
লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট লেকচারে বোথাম বলেন, ‘আইপিএল নিয়ে আমি চিন্তিত।’
অর্থ সমৃদ্ধ এ টি-২০ প্রতিযোগিতা অংশ নেয়া আটটি দলে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের শীর্ষ খেলোয়াড়রা অংশ নেয়ায় এটি অনেক বেশি শক্তিশালী টুর্নামেন্টে পরিণত হয়েছে এবং ক্রিকেটে এখান থেকে দুর্নীতি শুরু হওয়ার সুযোগ আছে বলে বিশ্বাস করেন বোথাম।
তিনি বলেন, ‘মূলত যেহেতু এটা বিশ্ব ক্রিকেটের প্রাধান্যকেই পরিবর্তন করে দেয় তাই আমি মনে করছি এটা (আইপিএল) থাকাটাই ঠিক নয়।’
‘খেলোয়াড়রা এখানে অংশ নিতে মুখিয়ে থাকে, প্রশাসকরাও এখানে জড়াতে চায়।’
ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেনকে এ বছর ২০ মিলিয়ন রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। এ বছর সর্বোচ্চ ১৪০ ভারতীয় রুপিতে যুবরাজ সিংকে দলে নিয়েছে ব্যাঙ্গালুরু।
বোথাম বলেন, ‘এক বছরের মাত্র দুই মাসের জন্য আইপিএল কিভাবে সেরা খেলোয়াড়দেরকে এই বিশাল পরিমাণ অর্থ দেয় এবং বোর্ডগুলোকে একটি পয়সাও দিচ্ছে না যারা এদেরকে ক্রিকেটে এনেছে?’
বোথাম বলেন, ২০০৮ সালে শুরু হওয়ার পর থেকে আইপিএল নিয়ে বেশ কয়েকটি দুর্নীতির মামলা হয়েছে এবং এখান থেকেই স্পট ফিক্সিং উৎসাহিত হতে পারে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





