দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ভারত। নিজেদের মাঠে আসন্ন এই সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা- বিসিসিআই।
প্রথম তিন ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন নতুন মুখ পাঞ্জাব অলরাউন্ডার গুরকিরাত সিং। আর টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ কর্নাটক পেসার এস অরবিন্দ।
সর্বশেষ বাংলাদেশ সফরের পূর্ণ শক্তির ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অলাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং সিমার ধাওয়াল কুলকার্নি। জাদেজার জায়গায় নেয়া হয়েছে অফ স্পিনার গুরকিরাতকে এবং কুলকার্নির জায়গায় লেগ স্পিনার অমিত মিশ্রকে।
আগামী ২৯ সেপ্টেম্বর অনুশীলন ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সিরিজে দল দু’টি তিন টি-২০, পাঁচ ওয়ানডে ছাড়াও চারটি টেস্ট ম্যাচ খেলবে।
ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, মোহিত শর্মা, রোহিত শর্মা, উমেশ যাদব, গুরকিরাত মন ও অমিত মিশ্র।
টি-টোয়েন্টি দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, মোহিত শর্মা, রোহিত শর্মা, এস অরবিন্দ, হরভজন সিং ও অমিত মিশ্র।
জেডআই





