লা লিগায় সেল্টা ভিগোর কাছে ধরাশায়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বুধবার রাতে সেল্টার মাঠে ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা।
এই হারের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে বার্সা। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ তিনটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ, সেল্টা ভিগো ও ভিয়ারিয়াল। আর বার্সার সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিন ম্যাচের ২৬ মিনিটে গোলের সূচনা করেন নোলিতা। ৩০ ও ৫৬ মিনিটে দুটি গোল করেন আসপাস। ৮০ মিনিটে নেইমার একটি গোল শোধ করতে পারলেও সেল্টার গৌদেত্তি ৮৩ মিনিটে আরেকটি গোর করেন। ফলে ৪-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এদিকে একই দিনে অ্যাথলেটিক বিলবাও'র বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
জেডআই





