পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সাত উইকেটের সহজ জয় তুলে নিল নিউজিল্যান্ড। শাহিদ আফ্রিদির ২৯ বলে নয় চার ও তিন ছয়ে ৬৭ রান করে দলের স্কোর দু'শ পার হলেও ৬৩ বল বাকি থাকতেই জয় পায় কিউইরা।

২১১ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে স্বাগতিক ব্যাটসম্যানদের উপর বর করে খুব সহজেই জয় পায় দলটি।ওপেনিং ব্যাটিংয়ে নেমে ৩৯ রান করেন মার্টিন গাপটিল। তবে চতুর্থ উইকেট জুটিতে রস টেইলর ও গ্রান্ট ইলিয়ট ১২১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। টেইলর ৫৯ ও ইলিয়ট ৬৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২১০ রানেই গুটিয়ে যায় পটাকিস্তানের ইনিংস।

ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন কিউই বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে মাঝে দলের হাল ধরেন মিসবাহ-উল-হক। তিনি চতুর্থ উইকেট জুটিতে হারিস সোহেলের সঙ্গে ৪৯ রান যোগ করেন।

পাক অধিনায়ক ৫৮ রানে আউট হয়ে গেলে আবারো চাপে পড়ে দলটি। সবশেষ ২৯ বলে নয় চার ও তিন ছয়ে ৬৭ রান করে দলের স্কোর দু'শ পার করে পাকিস্তান।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ইলিয়ট। আর দুটি করে উইকেট নেন মিলস, বোল্ট ও অ্যান্ডারসন।

ইআর