বাংলাদেশের দেয়া ২৮২ রানের জবাবে দুর্দান্ত ব্যাটিং শুরু করেছে জিম্বাবুয়ে। মাশরাফি-আল আমিনকে বেধড়ক পিটিয়ে মাত্র চার ওভারে রান রেট প্রায় ১০ বানিয়েছে মাসাকাদজা ও সিকান্দার রাজা। অবশেষে সফরকারীদের দুই উইকেট তুলে নিল ব্যাট হাতে সেঞ্চুরি করা সাকিব আল হাসান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন মাসাকাদজা (২২) ও ব্রেন্ডন টেইলর (০)।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জবাবে খেলতে নেমে মারমুখী ব্যাটিং করে জিম্বাবুয়ে। মাত্র ৬ ওভারে ৪৫ রান করে তারা। তবে সপ্তম ওভারে আরাফাত সানি মাত্র এক রান দেন। পরের ওভারে সাকিব তৃতীয় বলে সিকান্দার রাজাকে (১৫) স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। পঞ্চম বলে সিবান্দাকে (০) বিদায় করে দেন এই অল রাউন্ডার।

জেডআই