কক্সবাজারের স্পোর্টস জোনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অঞ্জন’স ইউনিভার্সিটি বিচ ক্রিকেট ২০১৪, বিট দ্যা বিচ। আগামী ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত কক্সবাজারের স্পোর্টস জোনে এ খেলা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুর ১২ টায় অলিম্পিক ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দেশের ৮ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ খেলায় দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। মোট ৬ ওভার করে প্রতেকটি দল খেলবে। প্রথম বারের মত টোটাল প্লাস লি: অ্যাডভেঞ্চার ভিউ ও হলিডেজ বাংলাদেশ যৌথভাবে এই খেলার আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইভেন্টটির ব্রান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার জাবেদ ওমর বেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইভেন্টাটর টাইটেল স্পন্সর সিইও শাহীন আহমেদ, টোটাল প্লাস লিমিটেডের চেয়ারম্যান এস এম আব্দুস শাকুর ও অ্যাডভেঞ্চার ভিউ এর চেয়ারম্যান ওয়াদুদ মহসিন রুবেল।