মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। এই ভেন্যুতে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক এখন এই তারকা।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মিরপুরে ওয়ানডেতে সর্বোচ্চ ৭৫ উইকেট ছিল যৌথভাবে সাকিব ও আব্দুর রাজ্জাকের। ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে রেকর্ডটি নিজের করে নেন সাকিব।

মিরপুরে ৫২ ম্যাচে ৭৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। এখানে নিজের ৫৭তম ম্যাচে তাকে ছাড়িয়ে গেলেন সাকিব।

এই মাঠে ওয়ানডেতে দুই হাজার রানের দিকে ছুটছেন সাকিব; তার রান ১ হাজার ৮২৪। এখানে দুটি শতক ও ১৫টি অর্ধশতক করেন তিনি। তার পেছনে থাকা তামিম ইকবালের রান ১ হাজার ৫০৩।

জেডআই