বিশ্বকাপ জয়ের এক কঠিন হিসাব দেখাল স্পোর্টিংইনটেলিজেন্স। যারা চারটি দলকেই দেখিয়েছে যে ২০১৪ বিশ্বকাপ জিততে পারে। হিসাব অনুযায়ী এই চারটি দল ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন অথবা জার্মানি।

ফিফা র‌্যাঙ্কিং, খেলোয়াড়দের আয়, দলের মূল্যমান, দর্শকদের জনমত জরিপ, আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের হিসাব অনুযায়ী ও সব মিলিয়ে কোন দলগুলো চ্যাম্পিয়ন হতে পারে তার হিসাব দেখিয়েছে স্পোর্টিংইনটেলিজেন্স।

 

ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী চ্যাম্পিয়ন জার্মানি।

 

খেলোয়াড়দের বেতন দেয়ার দিক থেকে চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ জার্মানি।

 

দলের মূল্যমানে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

দর্শকদের জনমত জরিপে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের হিসাব অনুযায়ী আর্জেন্টিনায় হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল।

 

সব মিলিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল।

ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই