বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নাম কুঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রক্তে ফুটবল যার নেশা, তার ছেলে তো ফুটবলের পাগল হবেই। বলা হচ্ছে মেসির ছেলে থিয়েগো মেসির কথা।
বাবার মতোই হয়তো সে একদিন বিখ্যাত ফুটবলার হয়ে উঠবে। আর তারই স্বাক্ষর রেখেছে মাত্র ২০ মাস বয়সী থিয়েগো মেসি। ইতালিতে ছুটি কাটাতে যাওয়া বার্সা তারকার পরিবারের সঙ্গে এক বিচে জুনিয়র মেসিকে দেখা গেল ফুটবল নিয়ে মশগুল অবস্থায়।
থিয়েগো মেসি পরিবারের সকলের উপস্থিতিতে একটি রঙ্গিন বল নিয়ে আপন মনে খেলে যাচ্ছিল। এ সময় তার মুখে ছিল স্বাচ্ছন্দের হাসি।
মেসি নিজেই অনেকবার বলেছিলেন, তার জীবনের সবথেকে সেরা অর্জন থিয়েগো মেসি। তার ছেলেই নাকি তার খেলার উৎসাহদাতা। তাহলে ফুটবল বিশ্ব কি আরেক ফুটবল জাদুকরের দেখা পেতে পারে?
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





