বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নিজের ২০০তম ম্যাচে জোড়া গোল করেছেন স্ট্রাইকার থমাস মুলার।

রোববার রাতে বায়ার লেভাকুজেনের বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন। ফলে লিগের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতলো পেপ-গার্দিওয়ালার শিষ্যরা।

টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের পরিচিত মাঠে খেলতে নামে বায়ার্ন। দলকে সেই লক্ষ্য পূরনের পথ দেখান ২০০তম ম্যাচ খেলতে নামা মুলার। ম্যাচের শুরু থেকে আক্রমণ রচনা করলেও, ২৬ মিনিটে মুলারের নৈপুণ্যে প্রথম গোলের স্বাদ নেয় বায়ার্ন। আর ১-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের বিরতিতে যায় বার্য়ান।

এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে আক্রমণ করা থেকে বিরত থাকেনি বায়ার্ন। অন্যপ্রান্তে ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালায় লেভারকুজেন। কিন্তু লেভারকুজেনের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন মুলার। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন ২৫ বছর বয়সী মুলার। ফলে ম্যাচ জয়ের পথে অনেকখানি এগিয়েই যায় বায়ার্ন।

আর ৭১ মিনিটে বায়ার্নের ম্যাচ জয় নিশ্চিত করেন আর্জেন রোবেন। পেনাল্টি থেকে গোলটি করে ম্যাচের স্কোর ৩-০তে নিয়ে যান তিনি।

শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে ভিএফএল ওলফসবার্গ ও এফসি কোলোরন ।

জেডআই