নাহিদা আক্তারের ৩ উইকেটের সঙ্গে রাবেয়া খান ও ফাহিমা খাতুনের জোড়া শিকার। পেসার মারুফাও পেয়েছেন ২ উইকেটের দেখা। ম্যাজিকাল এই স্পেলেই উইন্ডিজ নারীদের বাংলাদেশ আটকে দিয়েছে ১২৪ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৬০ রানে। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও জিইয়ে রেখেছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে সেই ম্যাচে কেবল হার এড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

বিস্তারিত আসছে…

এফএইচ