সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলায় খুশি নন প্রাক্তন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ৷ তিনি নীল-সাদা দলের খেলার সমালোচনা করেছেন ৷
মাড়াদোনা মনে করছেন দলকে অনুপ্রাণিত করতে পারছেন না কোচ সাবেয়া ৷ দলের আক্রমণ ভাগ নিয়েও সবর তিনি ৷আক্রমণে লিও মেসি একা হয়ে পড়েছেন তাতেই বিরক্ত প্রাক্তন সুপারস্টার ৷ মারাদোনা বলেছেন, ‘ আমি মনে করি না আমরা খুব ভাল শুরু করেছি ৷ মেসি আক্রমণে একা হয়ে পড়ছে ৷ আর্জেন্টিনার মাঝমাঠ ঠিকমতো কাজ করছে না ৷ মেসি যদি এভাবে না খেলতে পারেন তাহলে পরের রাউন্ডে আমরা সমস্যায় পড়ব ৷ ’
বেলজিয়াম ম্যাচ প্রসঙ্গে মাড়াদোনা বলেছেন, ‘ আর্জেন্টিনা চল্লিশ শতাংশ ফুটবল খেলছে ৷ এরপর বেলজিয়ামের বিরুদ্ধে পরের ম্যাচ খেলব আমরা ৷ এখনও যদি দলের ঘুম না ভাঙে তাহেল কিন্তু সমস্যায় পড়ব আমরা ৷
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





