সাকিব আল হাসানের ৩ উইকেট শিকারের পর বিপাকে পড়েছে ইংলিশরা। সেই সাথে আরো ১টি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তাইজুল। চট্টগ্রাম টেস্টে ৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর : ২৯ ওভার শেষে ইংল্যান্ড ৬৪/৫।
এর আগে মাত্র ২৭ রানেই শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৪৮ রানে। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছে ২৯৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১০৫.৫ ওভারে ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১, ইমরুল ২১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশিদ ২/৫৮, ব্যাটি ১/৫১)।
এমএনজে





