পদত্যাগের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের কোচ। বিশ্বকাপ বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের পর শনিবার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের কোচ।
গত বছর জুলাই মাসে আড়াই বছরের চুক্তিতে মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন দোলাহ সালেহ। কিন্তু দলকে ভাল অবস্থায় নিতে ব্যর্থ হওয়ায় এক বছরের কয়েকমাস পরই তাকে চলে যেতে হল।
১৯৮০ এবং ১৯৯০ দশকে অত্র অঞ্চলের শীর্ষ ফুটবলারদের একজন সালেহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘১০-০ গোলের পরাজয় একজন ব্যক্তি কিভাবে মেনে নিতে পারে? যে কারণে আমি পদত্যাগ করেছি।’
‘জাতীয় দলের ইতিহাসে এটা সবচেয়ে বাজে পরাজয়।’
সাম্প্রতিক মাসগুলোতে ভাল পারফরমেন্স না করতে পারা কারণে মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের সমালোচনা দিনকে দিন বেড়েই চলছে।
গত জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনির কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছিল মালয়েশিয়া।
সালেহ'র পরাজয়ের পর স্বদেশী বর্ষীয়ান ফুটবলার ওং কিম সুয়িকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া ফুটবল এসোসিয়েশন। ভবিষ্যতে কোন বিদেশীকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মঙ্গলবার এ অঞ্চলের আরেক ফটুবল পরাশক্তি সৌদি আরবের মোকাবেলা করবে মালয়েশিয়া।
জেডআই





