টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দিনে মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী ক্রিকেট দল। পুরুষদের ফলাফল পাওয়ার আগেই হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নারী ক্রিকেট দল। রোববার তাদেরকে ৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।
রোববার সিলেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে টস হারা নিউজিল্যান্ড। জবাবে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২১ রান সংগ্রহ করতে পারে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ স্কোর ৩১ রান করেন পারকিন্স। এছাড়া ব্রাউনির ২৯ ও ম্যাককেইর ২৫ রান উল্লেখযোগ্য। অসি বোলার কোইটি ও জোনাসেন দুটি করে উইকেট পান।
জবাবে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে ব্যাকওয়েলকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর ৫৯ রানে নিয়ে যান হিলে। হিলে সর্বোচ্চ ৪১ রান করে আউট হন। ব্যাকওয়েল করেন ৩১ রান। এছাড়া ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন ওসবোর্ন। নিউজিল্যান্ডের বোলার হাডেলস্টোন দুটি উইকেট পান। অস্ট্রেলিয়ার ৩ জন ব্যাটসম্যানই রান আউট হন।
খেলা
হার দিয়ে বিশ্বকাপ শুরু অসি নারীদের
টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দিনে মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী ক্রিকেট দল। পুরুষদের ফলাফল পাওয়ার আগেই হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নারী ক্রিকেট দল।





