পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২৩ সালের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) কর্তৃক আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এবারের কাতার ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে দারুণ সমর্থন পেয়েছে আর্জেন্টিনা। সে কারণে বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় আর্জেন্টিনা সরকার।

লিওনেল মেসিদের খেলা নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি-উদযাপন মন কেড়েছে আর্জেন্টাইনদের।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) ওনার কাছ থেকে আজ একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রী আরও বলেন, আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না।

এন