২০১২ সালে পাকিস্তান সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১২ সালের এপ্রিলে পাকিস্তানের মাটিতে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই সফর করে বাংলাদেশ।
চলতি মাসে তিন ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। এই সিরিজে বিসিবি'র যে আর্থিক লাভ হবে তার ৫০ শতাংশ দাবি করেছিল পিসিবি। কিন্তু বাংলাদেশ তাতে রাজি না হয়ে ২০১২ সালে সফর বাতিল করায় ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।
বিসিবি সভাপতি পাপন বলেন, "তারা ম্যাচ ফি'র ৫০ শতাংশ চেয়েছিল। আমরা তাতে রাজি হইনি। প্রতিটি মিটিংয়ে তারা বলছিল যে ২০১২ সালে সফর বাতিল করায় তারা আর্থিকভাবে বড় ক্ষতির সম্মূখীন হয়েছে।"
তিনি আরো বলেন, "আইসিসি'র ক্ষতিপূরণের হার নির্ধারণ করা আছে। যদি সফর বাতিল করা হয়, তাহলে কত ক্ষতিপূরণ দিতে তার পরিমাণ নির্ধারণ করা আছে। আমরা নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
পাপন বলেন, "আমি তাদেরকে বলে দিয়েছি যে আগের বোর্ড কি বলেছিল তা প্রতি মিটিংয়ে শুনতে চাই না। তারা কতা টাকা চায় তা জানতে চেয়েছিলাম এবং ক্ষতিপূরণ দিয়ে এ বিষয়টি মাটি দিতে চেয়েছিলাম।"
জেডআই





