[b]মেলবোর্ন:[/b] অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে শীর্ষ তিন বাছাই বিদায় নিয়েছেন সেমিফাইনালের আগে। ছেলেদের এককেও কম ঘটেনি অঘটন। দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ ও ডেভিড ফেরার সেমিতে উঠতে পারেননি। তবে ব্যতিক্রম শীর্ষ তারকা নাদাল। গ্রিগর দিমিত্রভকে ৩-৬, ৬-৭ (৭-৩), ৭-৬ (৯-৭), ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা।
বুধবার প্রথম সেটটি জিতে নিয়ে আরেকটি অঘটনের জন্ম দেয়ার পথে এগিয়ে যান ২২তম বাছাই গ্রিগর। কিন্তু ১৪তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখা নাদালের কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেননি এই বুলগেরিয়ান তারকা। ম্যাচ শেষে নিজের ভাগ্যকেই প্রাধান্য দিয়ে নাদাল বলেছেন, 'আমি সত্যিই ভাগ্যবান।'