শিরোপার আরও একধাপ কাছে পৌঁছে যেতে ফোর্তালেজায় মুখোমুখি স্বাগতিক ব্রাজিল ও লাতিন আমেরিকান নয়াশক্তি কলম্বিয়া।
দু’দলের এ লড়াইয়ে জয়ী দলটি ৮ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জার্মানির বিপক্ষে।
ব্রাজিল একাদশ:
জুলিও সিজার, মাইকন সিসেন্দাও, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, মার্সেলো, পোলিনহো, ফার্নানদিনহো, হাল্ক, ফ্রেড, অস্কার ও নেইমার।
ব্রাজিল দলে দু’টি পরিবর্তন হয়েছে। দানি আলভেজের জায়গায় খেলছেন মাইকন, আর লুইস গুস্তাভোর জায়গায় নামছেন পোলিনহো।
কোচ: লুই ফেলিপ স্কলারি (ব্রাজিল)
কলম্বিয়া একাদশ:
অসপিনা, জুনিগা, আরমেরো, কার্লোস সানচেজ, জাপাতা, ইয়েপেস, গুয়ারিন, গুয়ারদাদো, গুতেইরেজ, হামেস রদ্রিগেজ ও ইবারবো।
কলম্বিয়া দলেও রয়েছে দু’টি পরিবর্তন। অ্যাগুইলারের জায়গায় মাঠে নামছেন ফ্রেডি গুয়ারিন, আর মার্টিনেজের জায়গায় খেলছেন ইবারবো।
কোচ: হোসে পেকারম্যান (আর্জেন্টিনা)
শুক্রবারের এ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন স্পেনের কার্লোস কার্বেলো।
এর আগে, ২৫ বার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকান দল দু’টি। এর মধ্যে ব্রাজিল জিতেছিল ১৫ বার, কলম্বিয়া জেতে মাত্র ২ বার, বাকি ৮টির মীমাংসা হয় ড্রতে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





