১৩ ওভার শেষে রান ছিল ৯১। কিন্তু ১৪ থেকে ১৭- এই চার ওভারে মাত্র ২১ রান তুলতে পারল বাংলাদেশ।
অবশ্য শেষ তিন ওভারে ৪৪ রান তুলে বাংলাদেশের সংগ্রহটা ১৫৬ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্বই মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের। এর মধ্যে ১৮তম ওভারে ১৫, ১৯তম ওভারে ১৭ ও শেষ ওভারে এসেছে ১২ রান।
এই ৪৪ রানের মধ্যে মাহমুদউল্লাহ একাই করেছেন ৩২, সঙ্গে ছিল ৬টি চারের মার। আর এই ৪৪ রান টি-টোয়েন্টিতে শেষ তিন ওভারে (১৮ থেকে ২০) বাংলাদেশের সর্বোচ্চ।
এর আগে শেষ তিন ওভারে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪১ রান। গত জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে নুরুল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ তিন ওভারে ৪১ রান তুলেছিল বাংলাদেশ। ৪১ রানের মধ্যে নুরুলের ছিল ১১ বলে ২৭ রান।
বেঙ্গালুরুতে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিন ওভারে ৪৪ রান তুলে নিজেদের রেকর্ড নতুন করে লিখল বাংলাদেশ। এদিন করা ১৫৬ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
ওএফ





