'হারতে হারতে হারাকু' বাংলাদেশ আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১টায় খেলাটি শুরু হবে।
আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতেই শুরু হবে এশিয়া কাপ। এরপর এখানেই ১৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। উভয় প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ।
তবে শুরু থেকেই বাংলাদেশের সমর্থকদেরকে হতাশ করেছে স্বাগতিক দলটি। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টেই একদিন হাতে থাকতে বড় ব্যবধানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে ম্যাচটি ড্র করাই ছিল তাদের কৃতিত্ব। এরপর টি-২০ বিশ্বকাপের আগে শেষ টি-২০ সিরিজে মাঠে নামে টাইগাররা। কিন্তু দুটি ম্যাচেই আশা জাগিয়ে শেষ বলে হেরে যায় বাংলাদেশ।
মিরপুরের মাঠে ওয়ানডেতেও ফের আশা জাগায়। কিন্তু নিশ্চিত জয়ের ম্যাচটিতে শেষ পর্যন্ত হেরে যায় মুশফিকুর রহিমরা। সম্ভবত এত হারের পর পরাজয়টা সয়ে গেছে বাংলাদেশের সমর্থকদের। তবুও তাদের জন্য কোনো সুখবর লাল-সবুজবাহিনী নিয়ে আসতে পারে কিনা সেই প্রতীক্ষায়...
খেলা
বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে আজ
'হারতে হারতে হারাকু' বাংলাদেশ আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১টায় খেলাটি শুরু হবে।





