আইপিএলের ৪২তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ডেয়ারডেভিলস।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতেছেন দিল্লির ভারপ্রাপ্ত অধিনায়ক জেপি ডুমিনি। তিনি অবশ্য বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাই টস হেরে ব্যাট করছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ। আজও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে দিল্লির স্কোয়াডে চারটি পরিবর্তন আনা হয়েছে।
১০ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে হায়দরাবাদ। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
আজকের ম্যাচে জয় পেলে শীর্ষস্থান আরো সুসংহত হবে মুস্তাফিজদের।
ওএফ





