সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

নিজেদের সর্বশেষ ম্যাচ থেকে এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে টি-২০ সিরিজে নেই দুই অভিজ্ঞ সদস্য তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

তাই লিটন দাসের সাথে ওপেনিং জুটিতে দেখা যাবে নাঈম শেখকে। একাদশে আছেন সৌম্য সরকারও। নুরুল হাসান সোহান টি-২০ দলে ফিরেছেন প্রায় সাড়ে ৪ বছর পর।

পেস আক্রমণে এই ম্যাচে নেই তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সাথে পেস ইউনিট সামলাবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

মাহমুদউল্লাহ রিয়াদের দলে সাকিব আল হাসান ছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।

এমবি