ভোগে নয় ত্যাগেই শান্তি। সেই ত্যাগ যদি হয় স্বার্থক তবে ত্যাগী এবং ভোগী দু' জনের যে আর আনন্দের শেষ থাকে না। এমন দৃষ্টান্তই উপস্থাপন করে অনন্য উচ্চতায় মেসি।

গত মাসে সেল্টা ভিগোর বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি পাস থেকে লুইস সুয়ারেজ ব্যাতিক্রমধর্মী এক গোল করেন। লা লিগায় ঐ ম্যচে নিজের ৩০০ গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকা সত্বেও সেটা না করে সুয়ারেজের হ্যাটট্রিকের জন্য তা ছেড়ে দেন মেসি। আর ভিন্নধর্মী সেই গোলটিই ইতোমধ্যে শতাব্দীর সেরা পেনাল্টি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তবে এই গোল নিয়ে সবাই মেসির প্রশংসা করলেও তার কড়া সমালোচনা করেছেন অনেকেই। সর্বশেষ তাদের কাতারে যোগ দিলেন মেসির স্বদেশি কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপ-৮৬’র এই নায়ক জানিয়েছেন এমন পেনাল্টি শটের জন্য তিনি ঘুষি দিতে চাইতেন মেসিকে।

ম্যারাডোনা বলেন, মেসির এমন পেনাল্টি শটের সময় আমি পিচে থাকলে তাকে ঘুষি মারতাম। এটা ‘এ’, ‘বি’, ‘সি’ কিংবা ‘ডি’ ডিভিশনের খেলোয়াড়দের মতোই হয়েছে।

এমন গোল প্রতিপক্ষকে অসম্মান করার জন্যই বলে ভাবছেন সমালোচকরা। তবে সেল্টা কোচ এডুয়ার্ডো বেরিজ্জো জানিয়েছেন এটা খেলারই একটি অংশ।

 

এমআইএস।