রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে নিজেদের মাঠে আগামী ম্যাচে এইবারের বিপক্ষে খেলতে তার কোনো বাধা থাকল না তার।

গত বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো। মৌসুমে এটি তার পঞ্চম হলুদ কার্ড ছিল। ফলে এক ম্যাচ নিষিদ্ধ হন এই তারকা।

ম্যাচ শেষে রোনালদোকে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।

বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগিতা কমিটির কাছে আবেদন করা হয়। আবেদনটি বিবেচনায় নিয়েছে কমিটি। ফলে আগামী শনিবার স্যান্টিয়াগো বার্নব্যুতে রিয়ালের হয়ে মাঠে নামছেন রোনালদো।

মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, “রায়ো ভায়োকানোর বিপক্ষে রোনালদোকে দেখানো হলুদ কার্ডে বিপক্ষে রিয়াল মাদ্রিদ যে আবেদন করেছে তা গ্রহণ করেছে আরএফইএফ (স্প্যানিশ ফুটবল ফেডারেশন) প্রতিযোগিতা কমিটি। রেফারি রোনালদোকে যে কার্ড দেখিয়েছে তারা সেটি প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে”।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, “লা লিগায় নিজেদের ৩১তম ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নামতে পারবেন এই ফরোয়ার্ড”।

জেডআই