আব্দুর রাজ্জাকের পর বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একই মাইলফলক স্পর্শ করলেন টাইগারদের অধিনায়ক ও সহ অধিনায়ক।
এই ম্যাচের আগে অধিনায়ক মাশরাফির উইকেট ছিল ১৯৯টি। আর সাকিবের ১৯৮টি।
তবে ২০০ উইকেট শিকারের মাইলফলক প্রথমে স্পর্শ করেন সাকিব। দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম ও ১৪তম ওভারে ডু প্লেসিস আমলাকে আউট করে ২০০ পূর্ণ করেন তিনি।
এদিকে বৃষ্টির পর ইনিংসের ৩০তম ওভারে মিলারকে বিদায় করে দিয়ে রেকর্ড গড়েন মাশরাফি।
ওয়ানডে মাশরাফির ২০০ উইকেট হলেও দেশের হয়ে তার মোট উইকেট ১৯৯টি। বাকি উইকেটটি পেয়েছিলেন এশিয়া একাদশের হয়ে খেলার সময়। সেটি আন্তর্জাতিক ম্যাচ হওয়া তার রেকর্ডের সঙ্গে ওই উইকেটটিও যুক্ত করা হয়েছে।
জেডআই





