উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের এ ম্যাচে ২-১ গোলে ম্যানসিটিকে হারিয়েছে মেসি-নেইমার-সুয়ারেজের দল বার্সেলোনা। বার্সার হয়ে দুটি গোলই করেন সুয়ারেজ আর ম্যানসিটির হয়ে একটি গোল পরিশোধ করেন আগুয়েরো।

বার্সা কোচ লুইস এনরিক ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুর একাদশে মাঠে পাঠান টার স্টেগেন, দানি আলভেজ, জেরার্ড পিকে, জাভিয়ের মাসচেরানো, জরদি আলবা, ইভান র্যা কিটিক, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজকে।

আর ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি নিজেদের মাটিতে স্বাগতিক হিসেবে শুরুর একাদশে মাঠে পাঠান জো হার্ট, জাবালেতা, কোম্পানি, ডেমিচেলিস, ক্লিচি, সামির নাসরি, ফার্নান্দো, মিলনার, সিলভা, ইডেন জেকো এবং সার্জিও আগুয়োরোকে।

ইআর