অবশেষে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। মেসি সেই ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেন। পরবর্তীতে তার অনেকবারই বার্সা ছাড়ার কথা শোনা গেছে। সব সময় তিনি বলে এসেছেন, ‘বার্সা আমার কাছে ক্লাবের চেয়ে বেশি কিছু। টাকা এখানে ব্যাপার নয়।’ কিন্তু গতকাল মেসি নিজেই বলে দিলেন, বার্সার সঙ্গে মিলছে না তার। হৃদয় ভেঙে গেছে!
মেসি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, বার্সা ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন।
মেসি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। নেইমার-সুয়ারেজকে নিয়ে বার্সাকে একের পর এক ট্রফি এনে দিচ্ছেন।
গতকাল মেসি বলেন, ‘সম্প্রতি বার্সা আমার চেয়ে ক্লাবকে বেশি মূল্যায়ন করছে। যা আমি মেনে নিতে পারছি না। আমাকে বাধ্য হয়ে প্রাণের ক্লাব ত্যাগ করতে হচ্ছে। আরো অনেক ব্যাপার আছে। সব বলতে চাই না।’
এদিকে রিয়াল মাদ্রিদও মেসিকে বরণ করে নেয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজকালের মধ্যে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করবে তারা।
এআইজে





