শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডি সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই ম্যাচে মাত্র দুই রানের জন্য হেরে গিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচেও টস জিতেছেন স্বাগিতকরা। তবে এবার প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু দুই ওভার পূর্ণ হওয়ার আগেই দুই উইকেট হারিয়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চার ওভারে তিন উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন এনামুল হক (২২) ও নাসির হোসাইন (১)।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে ক্রিজে আসেন তামিম ইকবাল ও শামসুর রহমান। ওপেনিং ওভারের দিলশানের পঞ্চম বলে চান্দিমালের হাতে ক্যাচ তুলে দেন শামসুর (১)। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে কুলসেকারার বলে মেন্ডিসের তালুবন্দী হন তামিম (২)। এরপর ১২ রান করে বিদায় নিয়েছেন সাকিব।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাসির হোসাইন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও রুবেল হোসাইন।
শ্রীলংকা টি-টোয়েন্টি দল: তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, অ্যাঞ্জেলো পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, সচিত্রা সেনানায়েকে, অজান্তা মেন্ডিস, ও লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক)।