ত্রিদেশীয় সিরিজে জয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কার। হারারেতে প্রথম ওয়ানডেতে উপুল থারাঙ্গার দল ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আসেলা গুনারত্নে, নুয়ান কুলাসেকারা আর সুরঙ্গা লাকমলদের বোলিং তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
জবাবে ধনাঞ্জয়ার অপরাজিত হাফসেঞ্চুরির (৭৮) সঙ্গে নিরুশান ডিকওয়েলার ৪১ রানে ভর করে ২৪.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ওই রান টপকে গেছে শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের হয়ে ৪৭ রান করেছেন পিটার মুর। ২১ রানে ৩ উইকেট গুনারত্নের। কুলাসেকারা, লাকমল এবং নুয়ান প্রদীপ প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
ক্রিকইনফো
মাহমুদ.





