রোববার (১৫ জানুয়ারি) রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধেই রবার্ট লেভানডফস্কি ও গাভির ২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও এই ধারা বজায় রাখে তারা। যদিও শেষ মুহূর্তে গোল পায় রিয়াল মাদ্রিদের করিম বেনজামা।
প্রথমার্ধের ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেভানডোফস্কির বাড়িয়ে দেওয়া শট থেকে গোল করেন গাভি। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে গাভির সহায়তায় গোল করেন লেভানডোফস্কি। এতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।
বিরতির পরও নিজেদের জৌলুস বজায় রাখে বার্সা। পরে ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন পেদ্রি। আর এ গোলে বার্সার জয় তখনই নিশ্চিত হয়ে যায়। পরে খেলার নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করেন করিম বেনজামা। তার দেওয়া এই গোল শুধু রিয়ালের হারের ব্যবধানই কমিয়েছে।
প্রসঙ্গত, কোচ জাভি হার্নান্দেসের অধীনে এটিই প্রথম শিরোপা জয় বার্সেলোনার।
এন





