অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টানা টিতে জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

সিরিজের চতুর্থ খেলায় শনিবার (০৭ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অসিদের বিপক্ষে টস টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

প্রথম তিন ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি আজ চতুর্থ খেলায়ও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।

প্রথম তিন ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন হয়তো ভাঙতে চাইবে না বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

আর গতকাল (শুক্রবার) তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ।

তবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল পরাজয়ের বৃত্ত থেকে বের হতে বদ্ধ পরিকর। সিরিজ খোয়ালেও তারা এখন হোয়াইটওয়াশ এড়াতে পরিকল্পনা আটঁছে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান। 

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়সেস হেনরিকস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাস্টন, অ্যান্ডু টাই, মিচেল সুয়েপসন ও জশ হ্যাজলউড। 

এমবি