বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডেজ।ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে করে ৩০৪ রান। এর বিপরীতে আয়ারল্যান্ড ৬ উইকেটে ৩০৭ রান করে জয় লাভ করে।
৩০৪ রান সামনে রেখে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের সর্বোচ্চ ৯২ রান করেন স্টার্লিং। এছাড়া জয়সি করেন ৬৭ বলে ৮৪ রান এবং নেইল ও'ব্রায়ান ৬০ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বো উইকেট শিকার করেন টেইলর। তিনি নেন ৭১ রানে ৩ উইকেট।
এদিকে, ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে সিমনসের ১০২ এবং সামির ৮৯ রানের উপর ভর করে ৩০৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের পক্ষে ৫০ রানে ৩ উইকেট নেন ডকক্রেইল।
ইআর





