গতবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো ফেভারিট দলকে টপকে নকআউট পর্বে ওঠে তারা।  শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষেও  সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সুইডেন।

আজ (মঙ্গলবার) দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় তাঁরা। এই হারে রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র সমাপ্তি ঘটল সুইজারল্যান্ডের।

এই জয়ের সুবাদে সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইডেন। এর আগে বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, উরুগুয়ে, রাশিয়া ও ক্রোয়েশিয়া শেষ আটে জায়গা করে নেয়।  

সুইডেন ১-০ সুইজারল্যান্ড:  খেলার প্রথমার্ধ ছিল গোল শুন্য। দ্বিতীয়ার্ধে, ৬৬ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল পাঠায় সুইডেন।  জয় সূচক গোলটি করেন ২৬ বছর বয়সী এমিল ফরসবার্গ।

সুইডেন চমক দেখিয়ে চলছে এবারের বিশ্বকাপে। গ্রুপ পর্বে দ. কোরিয়া, মেক্সিকোকে হারিয়ে এবং জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মুহুর্তে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখায় দ্বিতীয় রাউন্ডে। 

আবার সুইজারল্যান্ড গ্রুপ পর্বে সার্বিয়ার সঙ্গে জয় এবং ব্রাজিল ও কোস্টারিকার সঙ্গে ড্র করে খেলতে নামে দ্বিতীয় রাউন্ডে।

সেন্ট পিটার্সবার্গে, বাংলাদেশ সময় আজ (০৩ জুলাই) রাত ৮টায় শুরু হয় খেলাটি। ফিফা র‌্যাঙ্কিয়ে সুইজারল্যান্ড অনেক এগিয়ে। তাদের অবস্থান ৬ সেখানে সুইডেন ২৩। সুইডেন ৪-৪-২ ও সুইজারল্যান্ড খেলে ৪-২-৩-১ ফরমেশনে। এটিই ছিল দুই দলের প্রথম লড়াই। 

এমবি