রিয়ালের সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে অনুকরণ করতে চান বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়া জেমস রদ্রিগেজ। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন কলম্বিয়ান তারকা ফুটবলার রদ্রিগেজ। এবার যেন রিয়াল মাদ্রিদের হয়ে নিজের জায়গা পাকাপোক্ত হয় এবং ক্লাবের হয়ে ইতিহাস তৈরির জন্য ডি'মারিয়ার মতো তারকার অনুসরণ জরুরি বলে মনে করেন রদ্রিগেজ।

এমনটাও মনে করেন অনেকে যে রদ্রিগেজের আগমনের কারণেই যে রিয়াল ছাড়লেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন। মারিয়ার জায়গায় খেলতে হচ্ছে রদ্রিগেজকে।

কিন্তু ডি'মারিয়ার মতো রিয়ালকে সাহায্য করতে পারছেন না রদ্রিগেজ, এমন সমালোচনা শুনতে হচ্ছে তাকে। আর তাই এবার নিজেই বললেন, ‘আমি ডি'মারিয়াকে অনুকরণ করতে চাই। তিনি এখানে ইতিহাস সৃষ্টি করেছেন। যা আমিও চাই।’

২৩ বছরের রদ্রিগেজ আরো বলেন, ‘আমি কেবলমাত্র এখানে যোগ দিয়েছি। ক্লাবের কোচ আমাকে যেভাবে কাজ করতে বলছেন, আমি সেভাবেই করতে চেষ্টা করছি। আমি চাই ক্লাবকে ডি মারিয়ার মতোই সাহায্য করতে।’

জেইউ