দলের দুই সুপার স্টার লিওনেল মেসি এবং নেইমার ডি সিলভা জুনিয়রকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে বেরিয়ে পড়লো বার্সেলোনা। এই দুই তারকার জায়গা হল না দলে। তিনটি ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সা৷ সেই দলেই রাখা হয়নি দলের এই দুই তারকাকে৷

ক্লাবের পক্ষ থেকেও এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ যদিও সুয়ারেজকে দলে রাখা হয়েছে৷ মেসি, নেইমার দু’জনেই কোপা আমেরিকায় নিজের দেশের হয়ে খেলেছিলেন৷ শুধু এই দুই তারকা নন, গোলরক্ষক ক্লদিও ব্রাভো, মিডফিল্ডার হ্যাভিয়ার মাচেরানো, দানি আলভেজের মতো কোপায় অংশ নেওয়া ফুটবলারদেরও এই যুক্তরাষ্ট্র সফরের দলে রাখেনি বার্সা৷

ফিফার নিষেধাজ্ঞার কারণে সুয়ারেজ যেহেতু কোপা আমেরিকায় খেলতে পারেননি, সে জন্যই তাকে রাখা হয়েছে বলে জানায় বার্সা। মার্কিন সফরে মঙ্গলবার বার্সার প্রথম ম্যাচ লস এজ্ঞেলেস গ্যালাক্সির বিরুদ্ধে৷

২৫ তারিখ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড৷ সফরের শেষ ম্যাচে ২৮ তারিখ নামবে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসির বিরুদ্ধে৷ মেসি ও নেইমারের পরিবর্তে খেলার সম্ভাবনা বেশ পেদ্রো, স্যানদ্রো র‌্যামিরেজ অথবা মুনির এল-হাদ্দাদির৷

ইআর