মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় সংস্থাটি তাঁর মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে কাজ করার পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
ঢাকা জেলা কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।
তাঁর মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গন একজন অভিজ্ঞ কোচকে হারাল।
এস
















