শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজটি ঘরে তুলতে বদ্ধ পরিকর মুশফিকুর রহিমরা। আর বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরুতে চার উইকেট শিকার করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ক্রিজে আছেন ম্যাথুস (৩) এবং ভিথানাগে (০)।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরী হয়। এজন্য ৫০ ওভারের ম্যাচটিকে ৪৩ ওভারে কমিয়ে আনা হয়। এদিন ভাগ্য দেবতা যেন বাংলাদেশের উপর প্রসন্ন হয়। কারণ টসে জয় পায় স্বাগতিকরাই। সেই সুযোগ প্রথমে লংকানদেরকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলংকা। দলীয় ২২ রানে পেসার রুবেল হোসাইনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (৩)। দলের রানের খাতায় আর ছয় রান যোগ হতে সেই রুবেলের বলেই এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন ওপেনার কুসল পেরেরা (২০)।
এরপর চান্দিামলকে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন ওয়ানডাউনে নামা কুমার সাঙ্গাকারা। কিন্তু এদিন সফল হতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আল আমিন হোসাইনের বলে আরাফাত সানি তালুবন্দী হন তিনি।