সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের জয়রথ চলছেই। আইপিএলের এবারের আসরে এ পর্যন্ত পাঁচটি ম্যাচের চারটিতে জয় পেয়েছে কলকাতা। রবিবার পুনের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে শাহরুখ খানের শিষ্যরা।
ব্যাটে-বলে সাকিবের পারফরম্যান্সের দিন জিতেছে তার দল। রবিবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টাসকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পুনের ১৬০ রান তাড়ায় কলকাতা ৩ বল বাকি থাকতে জিতেছে উমেশ যাদবের ছক্কায়। শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ৭ রান।
থিসারা পেরেরার প্রথম বলে পিযূষ চাওলা নেন দুই রান। পরের বলে স্টিভেন স্মিথের দারুণ ক্যাচে চাওলার বিদায়।
পরের বলেই স্লোয়ার ফুল লেংথ বলে বোলারের মাথায় ওপর দিয়ে উড়িয়ে দলকে জেতান যাদব। এই জয়ে পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এসএম





