চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসেও মাঠে রয়েছে টাইগাররা। টাইগারদের বিজয় দিবস উদযাপনের রীতিতে এবারও কিছুটা ভিন্নতা রয়েছে।

খেলার তৃতীয় দিনে সাকিবদের জার্সিতে ভিন্নতা আনা হয়েছে। জার্সির বুকের ডানপাশে লাল সবুজ পতাকা ও নিচে ইংরেজিতে লেখা ‘বিজয়ের ৫১তম বর্ষপূর্তি’।

জাতীয় দিবসগুলোতে এর আগেও একাধিকবার মাঠে থেকেছে টাইগাররা। তবে বেশিরভাগ সময়ই দেশের বাইরে। এর আগেও ২০০২ সালে বিজয় দিবসে মাঠে ছিল টাইগাররা। তবে সেটা এই মাঠে না, এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর বিজয় দিবসের দিনই সেই টেস্টটা শুরু হয়েছিল।

বিজয় দিবসের দিনে টাইগাররা টেস্ট ম্যাচে মাঠে থাকলেও ঢাকায় বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বিসিবি। যেখানে অংশগ্রহণ করে থাকে দেশের সাবেক ক্রিকেটারদের একাংশ। তবে এবার সাবেকরা খেলার সুযোগ পায়নি না। তাদের পরিবর্তে এই ম্যাচে অংশ নিয়েছে বর্তমান সময়ের ক্রিকেটাররা।

এবিএস