বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ২৬তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সিক্সার্সকে ৪০ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস।
২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে অনেকটা সময় পথেই ছিল সিলেট। এই তো ১৩.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৩ রান। কিন্তু এরপরই চিটাগং বোলারদের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিলেট। ৮ রানের মধ্যে হারিয়ে ফেলে ৫টি উইকেট।
আর সেই ব্যাটসম্যানরা হলেন- ফ্লেচার (৪৬ বলে ৭১), বাবর আযম (৩২ বলে ৪১), সাব্বির রহমান (৩), আবুল হাসান (০) ও টিম ব্রেসনান (২)। ১৬ ওভারে পা রাখতেই প্রবল আশার জায়গা হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত নাসিরদের দল।
আজ (শুক্রবার) টস জিতে সিলেটের অধিনায়ক নাসির হোসেন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে চিটাগং ৫ উইকেট হারিয়ে করে ২১১ রান। জবাবে ১৭১ রানে থামে চিটাগং ভাইকিংস।
সিলেট ব্যাটিং: গুনাথিলাকা ১০, আন্দ্রে ফ্লেচার ৭১, বাবর আজম ৪১, সাব্বির রহমান ৩, টিম ব্রেসনান ২, আবুল হাসান ০, কাজী নুরুল হাসান ২৮, নাসির হোসেন ৮, কামরুল ইসলাম রাব্বী ৪।
চিটাগং বোলিং: সানজামুল ইসলাম ৪-০-২৭-১, সিকান্দার রাজা ১-০-১৩-০, শুভাশীষ রায় ২-০-৩০-০, তাসকিন আহমেদ ৪-০-৩১-৩, লুইস রিচ ২-০-২২-০, তানবীর হায়দার ২-০-২০-০, সৌম্য সরকার ৩-০-১৭-২, স্টিয়ান ভন জিল ২-০-১৪-২।
চিটাগং ব্যাটিং: লুক রনকি ৪১, সৌম্য সরকারন ১, এনামুল হক বিজয় ৩, স্টিয়ান ভন জিল ৪০, সিকান্দার রাজা ৯৫, নাজিবুল্লাহ জারদান ১৯, লুইস রিচ ৪।
সিলেট বোলিং: গোলাম মুদাসের ২-০-৩১-০, নাসির হোসেন ৩-০-৩৪-১, তাইজুল ইসলাম ৩-০-৩০-০, টিম ব্রেসনান ৪-০-৩৮-১, আবুল হাসান ৪-০-৪২-১, কামরুল ইসলাম রাব্বী ৪-০-৩৫-২।
এমবি





