বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস টিমের তালিকায় নাম লেখালো ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বের সব ধরনের খেলাধূলার টিমের মধ্যে রিয়ালের টাকা-পয়সা সবচেয়ে বেশি। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের জরিপে এ খবর জানা গেছে। খবর বিবিসি'র।

ফোর্বস জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের অর্থের পরিমাণ ৩৪৪ কোটি মার্কিন ডলার। অবশ্য স্পোর্টস টিমের প্রথম তিনটি অবস্থানই ফুটবলের দখলে। দ্বিতীয় অব্স্থানে রয়েছে স্পেনেরই আরেক বিখ্যাত ক্লাব বার্সেলোনা ফুটবল ক্লাব। এই ক্লাবের অর্থের পরিমাণ ৩২০ কোটি মার্কিন ডলার। ২৮১ কোটি ডলার নিয়ে তৃতীয় অব্স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব।

ক্লাবগুলোর বর্তমান স্টক শেয়ারের মূল্য, ঋণ ও স্টেডিয়ামের সাথে আর্থিক চুক্তির বিষয়গুলোর ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
চতুর্থ অবস্থানে রয়েছে নিউ ইয়র্কের বেসবল টিম এমএলবি। এই ক্লাবের অর্থের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। ২৩০ কোটি ডলার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে এনএফএল আমেরিকান ফুটবল ক্লাব। সূত্র: বিবিসি

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসএমএ