বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে চলছে ভারত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিম ২৬৯ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন আজিঙ্কায় রাহানে (৭১) ও সুরেশ রায়না (৬)।

এদিন টস জয়ী ভারত ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন।

তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা গুরাতে থাকেন উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান শিকর ধাওয়ান। কোহলি ৪৬ রান করে আউট হলেও ব্যাট চালিয়ে যান ধাওয়ান। দেখতে দেখতে করে ফেলেন সেঞ্চুরি।

পারনেলের বলে আমলার হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৩৭ রান করেছেন তিনি। ১৪৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তার সঙ্গে তাল মিলিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন আজিঙ্কায় রাহানে।

জেডআই