সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ জানিয়েছেন যে তিনি অবশ্যই ‘ঈশ্বরের পুত্র’। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে তার দল ১-১ গোলে ড্র করার পর এমন কথা বলেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)’র তারকা।
এক যুগ আগে নেদারল্যান্ডসের ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল ইব্রার। ১২ বছর পর ফের আমস্টারডাম অ্যারেনায় ফ্রেঞ্চ ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি। ম্যাচটিতে আয়াক্সের মাঠে বড় ব্যানারে লেখা ছিল ‘স্বাগত ঈশ্বর পুত্র’। ম্যাচ শেষে তাকে এ বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি মেনে নিয়েছেন।
সাংবাদিকদেরকে তিনি বলেন, “অবশ্যই, এটি আমার জন্য। এখানে পুনরায় খেলতে পারাটা আমার জন্য বিশেষ কিছু।”
এই ম্যাচে কোনো গোল করতে পারেননি ইব্রাহিমোভিচ। খেলার শুরুতে এডিসন কাভানির গোলে এগিয়ে যায় তার দল পিএসজি। শেষ দিকে আয়াক্সকে সমতায় ফেরান লাস্সে শোনে। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। তবে ইব্রার প্রত্যাশা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে তারা ভালো খেলবে।
তিনি বলেন, “এটি একটি চমৎকার রাত ছিল। কিন্তু পিএসজির এখন বার্সেলোনার বিপক্ষে ভাল খেলতে হবে ও পয়েন্ট অর্জন করতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচে জয় নিয়ে সবার শীর্ষে রয়েছে বার্সেলোনা। পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তারা। সেখানে সমান এক পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আয়াক্স ও পিএসজি। টেবিলের তলানিতে আছে অ্যাপোয়েল।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই
খেলা
অবশ্যই আমি ‘ঈশ্বরের পুত্র’: ইব্রা
সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ জানিয়েছেন যে তিনি অবশ্যই ‘ঈশ্বরের পুত্র’। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে তার দল ১





